২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শহরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ১

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

শহরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ১

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কায়েস ইসলাম তারিফ (২৬) নামের এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় সিলেটে তাঁর মৃত্যু হয়। নিহত কায়েস ইসলাম হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। তিনি হবিগঞ্জ শহরের বিসমিল্লাহ অটো কার ও বাইক ওয়াশের স্বত্বাধিকারী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের সামনে কায়েস ইসলামের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কায়েস ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ তাঁর নিজ গ্রামের বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়ায় নিয়ে যাওয়া হলে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় এবং স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

এদিকে, দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী আরাফাত রহমান সাকিবের পরিচয় পাওয়া গেছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের ডেকোরেটার্স ব্যবসায়ী লোকমান মিয়ার ছেলে। তাঁকেও উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ