২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জহিরুল ইসলাম সেলিমের আনন্দ মিছিল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জহিরুল ইসলাম সেলিমের আনন্দ মিছিল

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিমের নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি পরিচালনা করেন এনামুল হক মিস্টার এনাম।

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এ র‌্যালি ও আনন্দ মিছিলে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে হবিগঞ্জ শহরের রাজপথ। পরে শহরের টাউন হলের সামনে গিয়ে আনন্দ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

মিছিল-পরবর্তী বক্তব্যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জহিরুল ইসলাম সেলিমের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে পুনরায় হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চান বলে অভিমত প্রকাশ করেন। এ সময় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। নেতাকর্মীদের বক্তব্যের পর জহিরুল ইসলাম সেলিম তাঁর বক্তব্যে হবিগঞ্জ শহরকে দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংগঠনকে স্বচ্ছ ও আদর্শভিত্তিক করতে হবে। সুদখোর, ঘুষখোর ও মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দলকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‌্যালি ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ