
দেহ-ব্যবসা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু, গ্রেফতার ২
নীলফামারী: নীলফামারীর ডোমারে দেহ ব্যবসায়ী এক নারীকে কেন্দ্র করে দ্বন্দ্ব ও মারধরের ঘটনায় শ্যামল শর্মা (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় শাহনাজ বেগম (৩০) ও আব্দুর রশীদ (৪৫) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিহত শ্যামল শর্মা ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শুসেন শীলের ছেলে। পেশায় তিনি নাপিত ছিলেন। গ্রেফতাররা রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষীপুর গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী শাহনাজ বেগম (৩০) এবং ডোমারে হরিনচড়া ইউনিয়নের শালমারা শেওটগাড়ী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আব্দুর রশীদ(৪৫)।
স্থানীয়দের ভাষ্য, সোমবার (২৬ অক্টোবর) রাতে আব্দুর রশীদসহ কয়েকজন রাজশাহী থেকে শাহনাজ বেগম নামের ওই নারীকে ডোমারের নীলাহাটিতে কলন্দর নদীর পাড়ে অনৈতিক কাজের জন্য নিয়ে আসেন। পরে তাকে নীলাহাটি শ্মশানঘাটের পাশের কলন্দর নদীর এলাকায় নেওয়া হয়। সেখানে অনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয় বলে দাবি স্থানীয়দের।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


