
এম এ রশিদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার: জামালপুরে ভুল চিকিৎসায় এক সরকারি কর্মকর্তার জীবন সংকটাপন্ন করার অভিযোগে বেসরকারি এমএ রশিদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভুক্তভোগী রোগী সাবেরী শারমিনের অভিযোগ, অস্ত্রোপচারের সময় তাঁর অনুমতি ছাড়াই জরায়ু ও ডিম্বাশয়ের অংশবিশেষ কেটে ফেলা হয়। পরে সংক্রমণসহ নানা জটিলতায় তাঁকে অন্য হাসপাতালে আরও তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে। এতে চিকিৎসার পেছনে তাঁর প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) জামালপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন সাবেরী শারমিন। অভিযুক্ত দুই চিকিৎসক হলেন এমএ রশিদ হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. সাবরিনা বরকত ও জেনারেল সার্জন ডা. মোহাম্মদ হারুন অর রশীদ। আদালত মামলাটি গ্রহণ করে জামালপুরের সিভিল সার্জনকে তদন্ত করে পরবর্তী তারিখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗