
ভোট গণনা যত বাড়ছে নেতানিয়াহুর ভোট তত কমছে
ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, ২১ লাখেরও বেশি ভোট গণনার পর দেখা যাচ্ছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রাপ্ত ভোটের হারে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল ‘লিকুদ পার্টি’ বর্তমানে মোট সংগৃহীত ভোটের ২১.৭ শতাংশ পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। তবে এর আগের গণনায় তাদের ঝুলিতে ২৩.২৪ শতাংশ ভোট থাকলেও নতুন আপডেটে তা কিছুটা হ্রাস পেয়েছে। এর বিপরীতে গাদি আইজেনকোটের ‘ইয়াশার পার্টি’ নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে; পূর্ববর্তী ১৫.৪১ শতাংশ থেকে বেড়ে বর্তমানে তারা ১৫.৭২ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
এছাড়া, ফিলিস্তিন-ইসরাইলি যৌথ দল (জয়েন্ট লিস্ট) ৯.২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে, যা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের প্রাপ্ত ভোট (৮.২২ শতাংশ) থেকে সামান্য বেশি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

