৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাংলাদেশি তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণিতে ১১ হাজার রান মুমিনুলের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৩:২৮ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৩:২৮

প্রধান সংবাদ

Bogura Live বাংলা

বাংলাদেশি তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণিতে ১১ হাজার রান মুমিনুলের

· খেলা

শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করছিলেন মুমিনুল হক। সকালে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সুইংয়ে তৈরি হওয়া চাপও দারুণভাবে সামাল দেন তিনি। যদিও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি, তবে এর মধ্যেই প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।

শুরুতে কিছুটা সময় নিলেও ধীরে ধীরে হাত খুলেছেন মুমিনুল। তানজিদ হাসান তামিমের বিদায়ের পর ক্রিজে এসে শামার জোসেফের ঘণ্টায় ১৪৬-১৪৭ কিলোমিটার গতির বাউন্সার ও ভেতরে ঢোকা বলগুলো ভালোভাবেই সামলেছেন তিনি। জাইডেন সিলসের সুইংও মোকাবিলা করেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। ইনিংসের শুরুর দিকে রান তোলার চেয়ে উইকেট আগলে রাখাতেই বেশি মনোযোগী ছিলেন মুমিনুল।

রস্টন চেজ আক্রমণে আসার পর অবশ্য রান তোলার গতি বাড়ান তিনি। দশম ওভারে অফ স্টাম্পের বাইরে একটু খাটো লেন্থের বলে দারুণ কাট শটে পয়েন্টের পাশ দিয়ে মারেন প্রথম চার। পরের ওভারগুলোতেও স্পিনের বিপক্ষে কখনো সুইপ, কখনো ফাঁকা জায়গায় বল ঠেলে রান বের করেছেন। চেজের বলে সুইপে চার মারার পাশাপাশি এক ওভারে দুটি দুই রানও নেন।

মূল প্রতিবেদন: Bogura Live

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ