
শেরপুরে সব তথ্য এক ঠিকানায় পেতে চালু হলো ‘মাই নালিতাবাড়ী’ অ্যাপ ও ওয়েবসাইট
শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর ইতিহাস-ঐতিহ্য, দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার তথ্য একই প্ল্যাটফর্মে সহজে পৌঁছে দিতে চালু করা হয়েছে ‘মাই নালিতাবাড়ী’ (My Nalitabari) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।
‘মাই নালিতাবাড়ী’ অ্যাপ ও প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা রোকুনুজ্জামান সেলিম জানান, উপজেলার গুরুত্বপূর্ণ তথ্য এক ছাতার নিচে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে স্থানীয় যে কেউ নতুন কোনো প্রয়োজনীয় তথ্য বা সেবা যুক্ত করার আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্ল্যাটফর্মের প্রশাসকের (Admin) যাচাই ও অনুমোদনের পর তথ্যগুলো সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




