২৮ অক্টোবর ২০২৬, ১৯:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মালয়েশিয়াগামীদের আগের মেডিক্যাল পরীক্ষা হবে না, নতুন করে শুরু শনিবার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৫:০১ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৫:০১

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

মালয়েশিয়াগামীদের আগের মেডিক্যাল পরীক্ষা হবে না, নতুন করে শুরু শনিবার

· বাংলাদেশ

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা আগামী শনিবার (৩১ অক্টোবর) থেকে অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোতে শুরু হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

মন্ত্রণালয় থেকে বলা হয়, এর আগে কোনও মেডিক্যাল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা খুব শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ করা হয়। নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ভিত্তিতে কিছু মেডিক্যাল সেন্টার তালিকা থেকে বাদ পড়তে বা নতুন করে যুক্ত হতে পারে বলেও উল্লেখ করা হয়।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ