২৮ অক্টোবর ২০২৬, ২১:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলফোনসহ চোরাকারবারি গ্রেফতার

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৬:১৭ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৬:১৭

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলফোনসহ চোরাকারবারি গ্রেফতার

· অপরাধ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে রশিদুল ইসলাম রতন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি আন্তঃজেলা মোবাইলফোন চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোর ৩টা পর্যন্ত উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রতন উপজেলার মধ্য ভারতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মোবাইলফোন ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার মাধ্যমে ভারত থেকে চোরাই পথে আসা মোবাইলফোন দেশের বিভিন্ন এলাকার শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো বলে পুলিশের দাবি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ