
স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষ
স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন বহু যাত্রী।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির তোলেদো প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়েল এবং আন্দালুসিয়ার মধ্যকার সমস্ত ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিগন্যালিংয়ের একটি মূল ত্রুটি মেরামতের দায়িত্বে থাকা এক কর্মীর ‘মানবিক ভুলের’ কারণে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ‘ইরিও’ ট্রেন সম্পর্কে ওই কর্মী ‘এভিই’ হাই-স্পিড ট্রেনের চালককে সতর্ক করতে ব্যর্থ হন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗




