বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪জন গ্রেপ্তার ও উদ্ধার ৮৮ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে পুলিশ পরিচয়ে বাস থেকে ১০২ ভরি ১২ আনা স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার বিশেষ অভিযানে পঞ্চগড়, দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বগুড়া ডিবি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সাংবাদিকদের জানান, বগুড়া শহরের গালাপট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী মো: খায়রুল ইসলাম গত ৫ অক্টোবর সকালে তাঁর খালাতো ভাই মো: বাপ্পি হোসেনের (২৭) মাধ্যমে ২৪ ক্যারেটের ১০টি তেজাবি স্বর্ণের বার জয়পুরহাটে পাঠান। বারগুলোর মোট ওজন ছিল ১০২ ভরি ১২ আনা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


