
গফরগাঁওয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বুধবার(২৮)বিকেলে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রী কলেজ মাঠে এবং সন্ধ্যায় গফরগাঁও পৌরশহরে দলীয় কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।দক্ষিণ গফরগাঁও যুবদলের যুগ্ন আহবায়ক এমদাদুল হকের সভাপতিত্বে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর
আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন,’নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা বিনির্মানে যুবদলকে এগিয়ে আসতে হবে।অপশক্তিকে মোকাবেলা করতে হবে এবং মাদকমুক্ত উপজেলা গঠনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’জেলা যুবদলের সদস্য সারোয়ার আলমের সঞ্চালনায় অন্যদের মাধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক,বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ,কে,এম আনসার উদ্দিন।যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী কান্দিপাড়া বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়াও সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরে বিএনপির দলীয় কার্যালয়ে যুবদলের পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗