২৯ অক্টোবর ২০২৬, ২১:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৯ অক্টোবর ব্যাংক বন্ধ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:১০ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:১০

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২৯ অক্টোবর ব্যাংক বন্ধ

· বাংলাদেশ

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। একই সঙ্গে ওই এলাকার ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়ও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজড ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনে নির্বাচনের ভোট গ্রহণের দিন ২৯ অক্টোবর বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ কারণে ওই এলাকার তফসিলি ব্যাংকের সব শাখা, উপশাখা ও আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকবে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ