২৮ অক্টোবর ২০২৬, ১৯:২৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাজশাহীতে সাঁওতাল শিশুদের নিজস্ব ভাষায় পাঠদান দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধি দল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৯

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

রাজশাহীতে সাঁওতাল শিশুদের নিজস্ব ভাষায় পাঠদান দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধি দল

· বাংলাদেশ

রাজশাহীতে আদিবাসী সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষাদান পদ্ধতি ও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য দেখে অভিভূত হয়েছেন নরওয়ে থেকে আসা উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড মিউনিসিপ্যালিটির ডেপুটি মেয়র সেলথ বেকবান ও ডাগ ভিগে-এর নেতৃত্বে ৬ সদস্যের এই প্রতিনিধি দল বর্তমানে রাজশাহী সফর করছেন।

স্ট্রোমি ফাউন্ডেশন বাংলাদেশ (Strømme Foundation Bangladesh) এবং রাজশাহী ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির (RKFC) যৌথ পরিকল্পনায় এই সফরের আয়োজন করা হয়। সফরের অংশ হিসেবে আজ (২৭ অক্টোবর ২০২৬) সারাদিন তারা পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক সংস্থা ‘ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রিভ্যূলেশন’ (NAGR)-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি সকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শিমলা দীঘিপাড়া বহুভাষিক শিক্ষা (Multilingual Education – MLE) স্কুলে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গ্রামের সাঁওতাল জনগোষ্ঠী ও শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী সাঁওতাল নাচ ও গানের মাধ্যমে বিদেশি অতিথিদের স্বাগত জানান। সাঁওতাল রীতি অনুযায়ী অতিথিদের পা ধুইয়ে বরণ করে নেওয়া হয়।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ