30 October 2026, 21:13 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

রাজশাহীর দুই অভয়ারণ্যে জীববৈচিত্র্য রক্ষার দাবি

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 28 October 2026, 19:20 · Latest coverage: 28 October 2026, 19:20

Primary story

Silkcity News Bangla

রাজশাহীর দুই অভয়ারণ্যে জীববৈচিত্র্য রক্ষার দাবি

· Bangladesh

রাজশাহীর গোদাগাড়ীর বিলভ্যালা ও তানোরের বিলজোয়ানীকে দেশের প্রথম জলাভূমিনির্ভর বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হলেও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগের দাবি উঠেছে। অবৈধ দখল, দূষণ, পাখি শিকার ও অনিয়ন্ত্রিত মাছ-শামুক আহরণ বন্ধের পাশাপাশি জলাভূমির সীমানা চিহ্নিতকরণ এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মীরা।মানচিত্র দেখুন

মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে বিলভ্যালা ও বিলজোয়ানী এলাকায় পৃথক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। এতে বেলা ও রুলফাওয়ের কর্মকর্তা, স্থানীয় স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৭ মে জারি করা প্রজ্ঞাপনে বিলজোয়ানীর ১ দশমিক ৬৫ একর এবং বিলভ্যালার ১৫ দশমিক ০৮ একর জলাভূমিকে অভয়ারণ্য ঘোষণা করা হয়। দুই অভয়ারণ্যের মোট আয়তন ১৬ দশমিক ৭৩ একর। জলাভূমি দুটি দেশীয় ও পরিযায়ী পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest