২৮ অক্টোবর ২০২৬, ২২:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হাইমচরে গাঁজা ও ইয়াবা সেবন অভিযোগে গ্রেপ্তার ২

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ২১:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ২১:৩১

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

হাইমচরে গাঁজা ও ইয়াবা সেবন অভিযোগে গ্রেপ্তার ২

· অপরাধ

হাইমচরে গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলে উভয়ের নমুনায় গাঁজা ও অ্যামফিটামিনের উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়ানী লক্ষ্মীপুর চৌরাস্তা এলাকায় দেলোয়ারের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. রাছেল শেখ জুম্মান (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার শেখ বাড়ির মজিবুর রহমান শেখ ও সেলিনা বেগমের ছেলে।

অন্যদিকে, একই দিন ভোর ৪টা ৪৫ মিনিটে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় বয়েজ স্কুল থেকে ঢেলের বাজারগামী মোড়ের পাকা সড়ক থেকে মো. জহিরুল হাওলাদার (৩৭) নামের অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর আলগী ইউনিয়নের লামছড়ি এলাকার হাওলাদার বাড়ির মৃত শহিদুল্লা হাওলাদারের ছেলে।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ