গোদাগাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জাতীয়তাবাদী যুবদল গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌর ও কাঁকনহাট পৌরসভার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

