30 October 2026, 15:20 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

অভয়নগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 28 October 2026, 23:26 · Latest coverage: 28 October 2026, 23:26

Primary story

Daily Probaha Bangla

অভয়নগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

· Crime

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ইমরান হোসেন (৩৫) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন উপজেলার বুইকারা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

নির্যাতিত স্কুলছাত্রীর বাবা মামলার বাদী জানান, তার মেয়ে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে টিফিনের সময় তার মেয়ে স্কুলের পাশে বাথরুমে যায়। ওই সময় স্কুলের সহকারী শিক্ষক ইমরান হোসেন বাথরুমে ঢুকে মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে তার মেয়ে রক্তাক্ত জখম হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ায় সে ভয়ে ক্লাসে না গিয়ে বাড়িতে চলে যায়। পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মেয়ে তার মাকে জানায় শিক্ষক ইমরান হোসেন স্কুলের বাথরুমের ভেতর ফেলে তাকে জোরপূর্বক ধর্ষণ ও নির্যাতন করেছে। মেয়ের লজ্জাস্থান রক্তাক্ত জখম দেখে মেয়ের মা বিষয়টি আমাকে জানালে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানানো হয়।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest