৩ নভেম্বর ২০২৬, ০০:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চিকিৎসকদের হুমকি প্রদানকারী চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের নির্দেশ এমপি আবুল কালাম আজাদের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ২৩:৪১ · সর্বশেষ প্রতিবেদন: ২৮ অক্টোবর ২০২৬, ২৩:৪১

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

চিকিৎসকদের হুমকি প্রদানকারী চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের নির্দেশ এমপি আবুল কালাম আজাদের

· বাংলাদেশ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও)-কে চাঁদাবাজ চক্রের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। বুধবার (২৮ অক্টোবর) সকালে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এই ধরনের অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, রেঞ্জ ডিআইজি এবং খুলনার পুলিশ সুপারের (এসপি) সাথে মুঠোফোনে সরাসরি কথা বলেন। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের কোনো প্রকার ছাড় না দিয়ে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন। সেই সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কাজের নিরাপদ পরিবেশ সৃষ্টিতে জোর পুলিশি টহল ও সার্বিক নিরাপত্তা জোরদার করার তাগিদ দেন।

মতবিনিময় সভায় হাসপাতালের চিকিৎসকদের মনোবল বৃদ্ধিতে সংসদ সদস্য বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে চিকিৎসকদের ভয়হীন পরিবেশ প্রয়োজন। আপনারা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যান, কোনো ধরনের হুমকি বা চাঁদাবাজ চক্রের অপরাধমূলক কর্মকা-ের কাছে মাথা নত করা হবে না। আপনাদের সার্বিক নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি সবসময় পাশে আছি।”

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ