
বিশ্ববাজারে পণ্যের দাম বাড়ার শঙ্কা, বড় ধাক্কা আসতে পারে খাদ্যে
পশ্চিম এশিয়ার যুদ্ধ, জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং কৃষ্ণসাগরে শস্য পরিবহনে সংকটের কারণে ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে খাদ্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।
বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত সংস্থাটির সর্বশেষ ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছর জ্বালানি, খাদ্যপণ্য ও ধাতুর বাজারে একাধিক সংকট একসঙ্গে প্রভাব ফেলছে। পশ্চিম এশিয়ার সংঘাত আরও ছড়িয়ে পড়লে এবং রাশিয়ার তেল অবকাঠামোর ক্ষয়ক্ষতি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বিশ্ববাজারে পণ্যের দাম ৭ শতাংশ কমতে পারে। তবে আবহাওয়াজনিত ঝুঁকি ও সরবরাহসংকট অব্যাহত থাকলে খাদ্যপণ্যের দাম উচ্চ পর্যায়ে থেকে যেতে পারে। এতে মূল্যস্ফীতির চাপ বাড়ার পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রানীতি আরও কঠোর করতে হতে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
