
মাদারবাড়িতে বাসায় একা থাকতেন বৃদ্ধা, লাশ উদ্ধারের পর খোঁজ নেই দুই ফোনের
নগরের পূর্ব মাদারবাড়িতে নিজ বাসা থেকে নূর নাহার (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধারের পর দুটি মুঠোফোনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। বাসার পেছনের একটি দরজা খোলা থাকার বিষয়টিও সামনে এসেছে। এসব বিষয় ঘিরে তাঁর মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার সরকারি পুকুরপাড় সংলগ্ন বাসা থেকে নূর নাহারের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দিনের বেলায় বাসায় একাই থাকতেন নূর নাহার। তাঁর এক ছেলে প্রায় ৪৫ দিন আগে ব্লাড ক্যান্সারে মারা গেছেন। অন্য ছেলে চাকরি করেন। তিনি প্রতিদিন সকাল সাতটার দিকে কর্মস্থলে যান, ফেরেন সন্ধ্যায়। বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় ছেলের সঙ্গে নূর নাহারের কথা হয়েছিল বলে পুলিশকে জানানো হয়েছে। তাঁর এক মেয়ের শ্বশুরবাড়ি ঢাকায়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗