
কপ৩১ সামনে রেখে প্রথম আন্তঃমন্ত্রণালয় নেগোশিয়েটর প্রশিক্ষণ সম্পন্ন
ঢাকা: আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণে দক্ষ নেগোশিয়েটর গড়ে তোলার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় নেগোশিয়েটর প্রস্তুতি কর্মসূচি সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেলিগেশন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম-ইউএনএফসিসিসি কপ৩১ বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) শেষ হয়।
কর্মসূচিতে আন্তর্জাতিক জলবায়ু আলোচনার প্রস্তুতি, কৌশলগত অবস্থান নির্ধারণ, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রশমন ও ক্ষয়ক্ষতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ (এনআইইসিসি) আয়োজিত এ কর্মসূচির কৌশলগত অংশীদার ছিল দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের জলবায়ুবিষয়ক উদ্যোগ ক্লাইমা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
