২৯ অক্টোবর ২০২৬, ২২:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আর্চারিতে বাংলাদেশের নতুন নক্ষত্র সায়মা সালাহ উদ্দিন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ · সর্বশেষ প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

আর্চারিতে বাংলাদেশের নতুন নক্ষত্র সায়মা সালাহ উদ্দিন

· খেলা

বয়স মাত্র ১৫ বছর। যে বয়সে একজন শিক্ষার্থীর জীবনের বড় অংশ জুড়ে থাকে পড়াশোনা, স্বপ্ন আর নিজেকে গড়ে তোলার প্রস্তুতি, সেই বয়সেই আন্তর্জাতিক আর্চারির মঞ্চে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন বাংলাদেশের তরুণ প্রতিভা সম্পন্ন সায়মা সালাহ উদ্দিন। ইরাকের সুলাইমানিয়ায় চলমান ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে রিকার্ভ নারী একক ইভেন্টের ফাইনালে উঠে নতুন করে আলোচনায় এসেছেন বিকেএসপি’র এই শিক্ষার্থী।

আগামী ২৯ অক্টোবর স্বর্ণ পদকের লড়াইয়ে ইরানের অভিজ্ঞ প্রতিযোগী মোবিনা ফাল্লাহর মুখোমুখি হবে সায়মা। ফাইনালে ওঠার পথে তাঁর ধারাবাহিকতা, আত্মবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স বাংলাদেশের আর্চারিতে নতুন আশার সঞ্চার করেছে।

সুলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ নারী একক ইভেন্টে ৬৩৫ পয়েন্ট অর্জন করে পঞ্চম স্থান নিশ্চিত করেন সায়মা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে নকআউট পর্বে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ