
মার্কিনকর্মীদের একাংশকে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরতদের মধ্যে ‘জরুরি নয়’ এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
তারা বলছে, ইরান-সমর্থিত হুথি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




