
সালমান শাহ হত্যা মামলায় ফের ডনের জামিন মেলেনি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালতে ডনের পক্ষে মফিজুল ইসলাম আশরাফ জামিন চেয়ে শুনানি করেন। তবে শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেয় বলে জানিয়েছেন অ্যাডভোকেট মফিজুল ইসলাম।
এর আগে ঢাকার সিএমএম আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে ডনের জামিন আবেদন নাকচ হয়।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗