৩০ অক্টোবর ২০২৬, ১৬:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতালি ভাষায় পরিচালিত শিশুদের MLE স্কুল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-সচিব

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৪৩ · সর্বশেষ প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৪৩

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

চাঁপাইনবাবগঞ্জে সাঁওতালি ভাষায় পরিচালিত শিশুদের MLE স্কুল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-সচিব

· বাংলাদেশ

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের মির্জাপুরে সেবামূলক প্রতিষ্ঠান ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রেভ্যুলেশন ( এনএজিআর ) দ্বারা পরিচালিত আদিবাসী সাঁওতাল শিশুদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম বহুভাষিক শিক্ষা স্কুল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-সচিব জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। পরিদর্শনকালে তিনি শিশুদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম বেশ প্রশংসিত ও এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।এনএজিআর এর নির্বাহী পরিচালক জনাব ষ্টেফান সরেন বলেন যে, এনএজিআর বর্তমানে ২০টি বহুভাষিক শিক্ষা স্কুল পরিচালনা করছে। মেননাইট সেন্ট্রাল কমিটির অর্থায়নে ১৫টি এমএলই স্কুল ও ষ্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশ এবং খ্রিষ্টিয়ানসেন্ড রাজশাহী ফ্রেন্ডশীপ কমিটি দ্বারা মোট ৫টি এমএলই স্কুল পরিচালনা করছে।

আশাবাদ ব্যক্ত করেন যে , এই এমএলই স্কুলের সংখ্যা যদি আরো বৃদ্ধি করা যায় এবং অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর শিশুদের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয় তবে এটি আরো ফলপ্রসূ হবে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ