৫ নভেম্বর ২০২৬, ১৮:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:১৫ · সর্বশেষ প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:১৫

প্রধান সংবাদ

Dainik Jahan বাংলা

নোয়াখালীতে দেশীয় অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, বন্দুক ও সরঞ্জামসহ আটক ১

· বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি গোপন দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ওরফে শাকের হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অস্ত্র তৈরির কারখানা থেকে একটি দেশীয় একনলা বন্দুক, বিভিন্ন যন্ত্রাংশ এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

​বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাত ৭টা ১৫ মিনিটের দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির কাচারিঘরে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

​ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম ওরফে শাকের হোসেনকে আটক করা হয়। তিনি দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মুমিন উল্লাহ ও মমতাজ বেগমের ছেলে।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ