
নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে
ইলিশের প্রজনন বৃদ্ধিতে মা ইলিশ সংরক্ষণে পদ্মা ও মেঘনাসহ দেশের ছয়টি অভয়াশ্রমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। এর ফলে দীর্ঘ বিরতি কাটিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতে থেকে আবারও বুকভরা প্রত্যাশা নিয়ে নদীতে নামার সব প্রস্তুতি নিচ্ছে চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে।
তারা ধারদেনা আর জমানো অর্থ দিয়ে জাল, নৌকা মেরামতসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করে ইলিশ আহরণের অপেক্ষায় রয়েছেন। তবে কাঙ্ক্ষিত ইলিশ না পেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন জেলেরা।
গত ২২দিন ধরে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং কেনাবেচাসহ সব কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗