৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ২১:৫৬ · সর্বশেষ প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ২১:৫৬

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য

· বাংলাদেশ

ঢাকা: ভিয়েতনামের দা নাং শহরে অনুষ্ঠিত প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘প্রতিবন্ধী তরুণদের জন্য বৈশ্বিক তথ্যপ্রযুক্তি চ্যালেঞ্জ ২০২৬’-এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর যৌথ উদ্যোগে অংশ নেওয়া চার সদস্যের বাংলাদেশ দল ‘শ্রেষ্ঠ দলীয় সহচর’ ও ‘ই-বিষয়বস্তু’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ ছাড়া ‘ই-সমন্বয়’ বিভাগে বাংলাদেশ দল একটি ব্রোঞ্জ পদক লাভ করেছে।

বিশ্বের নয়টি দেশের প্রায় ৭০০ প্রতিবন্ধী তরুণ-তরুণীর অংশগ্রহণে ২৬ থেকে ৩০ অক্টোবর এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের চার প্রতিযোগী হলেন—মো. শাকিল মিয়া (দৃষ্টিপ্রতিবন্ধী বিভাগ), শেখ ইয়ামিন আহসান (শারীরিক প্রতিবন্ধী বিভাগ), উম্মে হাবিবা বিন্তি (বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী বিভাগ) এবং আরিয়ান ইসলাম (স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধিতা বিভাগ)।

বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মিজ নাহিদ সুলতানা মল্লিক, বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. মাহবুব করিম এবং সিএসআইডির পরিচালক ইফতেখার আহমেদ।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ