৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ২২:৫৮ · সর্বশেষ প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ২২:৫৮

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

· বাংলাদেশ

মোহনপুর প্রতিনিধি: রাসায়নিক সারের সুষম ব্যবহার নিশ্চিত করা, উৎপাদন খরচ কমানো এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন অর্জনের লক্ষ্যে রাজশাহীর মোহনপুর উপজেলায় খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রমের মাঠপর্যায়ের বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরে রবি-২ মৌসুমে আমন ধানের আবাদে সার সুপারিশের প্রয়োগ ও বাস্তবায়ন পর্যবেক্ষণের অংশ হিসেবে মোহনপুর উপজেলার চান্দপাড়া, বিদিরপুর, রুহুল, মোহনপুর ও আমগাছী এলাকার প্রদর্শিত আমন ধানের মাঠ পরিদর্শন করেন মনিটরিং টিমের সদস্যরা। এ সময় কৃষকদের নিয়ে উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়।

মাঠ পরিদর্শনকালে আমন ধানের বর্তমান অবস্থা, জমিতে সার প্রয়োগের পদ্ধতি এবং খামারি অ্যাপসে প্রদত্ত সার সুপারিশ অনুসরণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের রাসায়নিক সার সঠিক মাত্রায় ও সঠিক সময়ে প্রয়োগ, সারের অপচয় রোধ এবং মাটির উর্বরতা সংরক্ষণের বিষয়ে পরামর্শ দেয়া হয়।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ