২ নভেম্বর ২০২৬, ১৭:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নগরীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ভাঙচুর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ২৩:৫৭ · সর্বশেষ প্রতিবেদন: ২৯ অক্টোবর ২০২৬, ২৩:৫৭

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

নগরীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ভাঙচুর

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে চিকিৎসকের অবহেলায় একটি নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার নগরীর স্যার ইকবাল রোডস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, প্রসূতি ফারহানার প্রসব বেদনা উঠলে মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে ওই কেন্দ্রে ভর্তি করা হয়। সে সময় স্বাভাবিক প্রসবের কথা বলা হলেও রাত ১টার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ঘুমিয়ে পড়েন এবং কাউকেই পাওয়া যায়নি। রাত দেড়টার দিকে রোগীর অবস্থার অবনতি হলেও কেউ সাড়া দেয়নি। পরবর্তীতে সকাল সাড়ে আটটার দিকে এক আয়া এসে জবরদস্তি করে বাচ্চা বের করার চেষ্টা করলে নবজাতকটি মারা যায়। শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবজাতকের মামা সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, চিকিৎসকদের চরম অবহেলার কারণেই তার বোনের সন্তান মারা গেছে। এর আগেও এখানে এমন ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ