বাহুবলে অনুমতি ছাড়াই মেলার আয়োজন ॥ প্রশাসনের অভিযানে পণ্ড
হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই কুটিরশিল্প ও বাণিজ্যমেলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। মেলার উদ্বোধনের তারিখ ঘোষণা করে মাঠে শতাধিক স্টল স্থাপন এবং বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসা হলেও শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযানে তা পণ্ড হয়ে যায়। এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১৩ জন ব্যবসায়ীকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে মিরপুরের একটি মাঠে কুটিরশিল্প ও বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। গত ১৬ অক্টোবর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হলেও আয়োজক কমিটি আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণা দেয়। এরই মধ্যে মাঠে শতাধিক স্টল স্থাপন করা হয় এবং বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
