২ নভেম্বর ২০২৬, ১৭:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নবীগঞ্জে ডাকাতি মামলার আসামী শিব্বিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ · সর্বশেষ প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

নবীগঞ্জে ডাকাতি মামলার আসামী শিব্বিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর

· অপরাধ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে এক বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গ্রামের মৃত কুটি মিয়ার স্ত্রী রহিমা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী রহিমা বেগমের অভিযোগ, ডাকাতরা তাঁর বসতঘরে প্রবেশ করে দেড় ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং টমটম বিক্রির ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার আসামি শিব্বির আহমেদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন না-মঞ্জুর করেন।

পরে গতকাল বৃহস্পতিবার আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ