৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে বিষধর পদ্ম গোখরা উদ্ধার ॥ সাতছড়িতে অবমুক্ত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ · সর্বশেষ প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে বিষধর পদ্ম গোখরা উদ্ধার ॥ সাতছড়িতে অবমুক্ত

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় একটি বসতবাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে বিষধর পদ্ম গোখরা প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে স্থানীয় এক সংবাদকর্মীর উপস্থিতিতে এবং ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো. সুলেমানের সাহায্যে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার দিঘিরপাড় এলাকার বাসিন্দা মো. বদরুল আলমের বসতবাড়ির রান্নাঘরের মেঝেতে বিষধর সাপটির উপস্থিতি টের পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি জানানো হলে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর প্রতিনিধি মো. সুলেমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সতর্কতার সঙ্গে রান্নাঘরের মেঝে খুঁড়ে অক্ষত অবস্থায় বিষধর পদ্ম গোখরাটি উদ্ধার করেন।

উদ্ধার শেষে বিষধর সাপটিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে নিরাপদে অবমুক্ত করা হয়। অবমুক্তকরণের সময় সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার মোবারক হোসেন ও বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ