১ নভেম্বর ২০২৬, ০৩:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

অনুরাগের ছায়া

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০০ · সর্বশেষ প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০০

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

অনুরাগের ছায়া

· বাংলাদেশ

অধ্যাপক ইমতিয়াজ নাসেরের ক্লাস মানেই শিক্ষার্থীদের কাছে এক প্রাণবন্ত ও ব্যতিক্রমী অভিজ্ঞতা। জটিল আইনি ধারা কিংবা তত্ত্বকে তিনি যেভাবে জীবনের সঙ্গে মিলিয়ে পড়ান, তাতে প্রথম সারি থেকে শেষ সারির দুর্বল শিক্ষার্থী, সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনে যায়। জামালপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই বিভাগীয় প্রধানের ব্যক্তিত্ব ও প্রজ্ঞার সুনাম ক্যাম্পাসজুড়ে।

আজ দশম ব্যাচের প্রথম বর্ষের প্রারম্ভিক ক্লাস। নবীন শিক্ষার্থীদের পরিচিতিপর্ব চলছিল। ষাটজন শিক্ষার্থীর কোলাহলমুখর ক্লাসে দশজন ছাত্রী। পরিচয়ের ক্রমানুসারে হঠাৎ এক তরুণী দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, ‘আমার নাম মেহজাবিন নাওয়ার।’

শব্দ দুটি বাতাসে ভেসে আসতেই অধ্যাপক নাসেরের হাত থেকে মার্কার পেনটি খসে পড়ার উপক্রম হলো। চশমার কাচের আড়ালে তাঁর দৃষ্টি আটকে গেল মেয়েটির মুখে। এই অবয়ব, এই চোখের জলছবি যেন তাঁর বড় চেনা, বড় চেনা এক অলৌকিক অতীত!

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ