
খোলাবাজারে ডলারের দাম ছাড়াল ১২৮ টাকা
মার্কিন ডলারের বিপরীতে আবারও দুর্বল হচ্ছে বাংলাদেশি টাকা। আন্তঃব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি খোলাবাজারেও বেড়েছে ডলারের দাম। রাজধানীর খোলাবাজারে প্রতি ডলার কিনতে এখন গুনতে হচ্ছে ১২৮ টাকা থেকে ১২৮ টাকা ২০ পয়সা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকা ২২ পয়সায়। একই দিন স্পট মার্কেটে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকা ৩৫ পয়সা থেকে ১২৪ টাকা ৫০ পয়সায়। অথচ ১৫ দিন আগেও স্পট মার্কেটে প্রতি ডলারের দাম ছিল ১২৩ টাকা ৫০ পয়সা।
এদিকে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন ও ঋণপত্রের (এলসি) দায় পরিশোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি ডলারের বিপরীতে দিতে হচ্ছে ১২৪ টাকা ২১ পয়সা। মাসের শুরুতে এ দর ছিল ১২৩ টাকা ১১ পয়সা। অর্থাৎ এক মাসের ব্যবধানে এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেড়েছে ১ টাকা ১০ পয়সা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


