২ নভেম্বর ২০২৬, ১৬:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৪

প্রধান সংবাদ

TechZoom বাংলা

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

· ব্যবসা

দীর্ঘদিন ধরে দেশে অবৈধভাবে মোবাইল ফোন আমদানি ও কর ফাঁকি দিয়ে বিক্রির একটি বড় বাজার গড়ে উঠেছে। রাজধানীর বড় বড় মার্কেট থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্মেও প্রকাশ্যে এসব ফোন বিক্রি হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ব্যবসা পরিচালিত হলেই তা বৈধ হয়ে যায় না। ট্রেড লাইসেন্স থাকা মানেও অবৈধভাবে পণ্য আমদানি কিংবা সরকারকে প্রাপ্য কর-শুল্ক ফাঁকি দেওয়ার অনুমতি নয়।

অতীতে নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার কারণে গ্রে মার্কেট বিস্তৃত হয়ে থাকলেও তার অর্থ এই নয় যে, সেই বাজারের ব্যবসায়ীরা আইন অমান্য করার দায় থেকে মুক্তি পাবেন। বরং অবৈধ আমদানি, কর ফাঁকি এবং অনুমোদনহীন হ্যান্ডসেট বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এনইআইআর বাস্তবায়নের মূল লক্ষ্য হওয়া উচিত অবৈধ আমদানি বন্ধ, ক্লোন আইএমইআই শনাক্ত এবং বৈধ ব্যবসার পরিবেশ নিশ্চিত করা। কোনো ব্যবসায়ী আগে থেকে অবৈধভাবে ফোন আমদানি করে মজুত করেছেন—এমন যুক্তিতে তাঁকে কর-শুল্ক পরিশোধের বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। একই সঙ্গে বৈধ আমদানিকারক ও দেশীয় উৎপাদকদের সঙ্গে অসম প্রতিযোগিতা বন্ধ করাও জরুরি।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ