
সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা দুর্বলতা দূর করতে প্রয়োজনীয় হালনাগাদ না করায় সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। ঝুঁকিতে থাকা ওয়েবসাইটের তালিকায় রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বিভিন্ন ওয়েবসাইট। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটও এ ঝুঁকির মধ্যে রয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য অনুযায়ী, পিএইচপির নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার হামলার আশঙ্কায় একপর্যায়ে দেশের সরকারি-বেসরকারি হাজারের বেশি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছিল। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো শতাধিক ওয়েবসাইট ঝুঁকিতে রয়েছে। এসব ওয়েবসাইটের বেশির ভাগই বেসরকারি প্রতিষ্ঠানের। তবে সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ওয়েবসাইটও এ তালিকায় রয়েছে।
ঝুঁকিতে থাকা ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সাপোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের বিভিন্ন অফিশিয়াল ওয়েবসাইটও এ ঝুঁকির তালিকায় রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗