
নান্দাইলে ফিশারীতে বিষ প্রয়োগে ৯ লক্ষাধিক টাকার মাছ নিধন,থানায় অভিযোগ
ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে ফিশারীতে বিষ প্রয়োগ করে প্রায় ৯ লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার নান্দাইল ইউপির গজারিয়া বিলে ভুক্তভোগী মৎস্যচাষী মো. দুলাল মিয়ার ভাড়া নেওয়া ফিশারীতে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘ দিন ধরে গজারিয়া বিলে বিভিন্ন লোকজনের চয় একর জমির মালিকানাধীন ফিশারী ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছেন নান্দাইল ইউপি ভাটি সাভার গ্রামের দুলাল মিয়া। কিন্তু অভিযুক্তদের ফিশারীতে অংশীদার হওয়ার দাবিতে রাজি না হওয়ায় গত ২৮ অক্টোবর রাতে অভিযুক্তরা ফিশারীর পানিতে কীটনাশক ঢেলে দেয়। এতে দেশীয় প্রজাতির প্রায় ৮০ মন মাছ মরে পানিতে ভেসে উঠে, যাহার আনুমানিক মুল্য ৯ লাখ টাকা।
এ ঘটনায় দুলাল মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗