৩১ অক্টোবর ২০২৬, ০০:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিজয়ী ফয়সল আমিন

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৫৮ · সর্বশেষ প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:০৭

প্রধান সংবাদ

Lakhokantho বাংলা

পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে গেলেন বিজয়ী ফয়সল আমিন

· রাজনীতি

এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন। দেলাওয়ার হোসেন নবনির্বাচিত সংসদ সদস্যকে মিষ্টিমুখ করান। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে মির্জা ফয়সল আমিন বলেন, “নির্বাচন একটা গণতান্ত্রিক প্রসেস। এই গণতান্ত্রিক প্রসেসের একটা মাধ্যম হচ্ছে নির্বাচন, আর গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে পরমতসহিষ্ণুতা। আমরা যদি একজন আরেকজনের মতামতকে শ্রদ্ধা-সম্মান না করি, তাহলে তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব না।”

দেলাওয়ার হোসেনের প্রাপ্ত ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তিনি কিন্তু বিপুল পরিমাণ ভোটও পেয়েছেন। এখন একটা বিশাল অংশ তাঁর সঙ্গে আছে। এই বিজয় তাঁদের বাদ দিয়ে নয়, তাঁরাও তো আমাদের মানুষ, তাঁরাও এই এলাকার মানুষ। অতএব, ইনশা আল্লাহ, আমরা একসঙ্গে কাজ করব।”

মূল প্রতিবেদন: Lakhokantho

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ