
সংবাদ প্রচার দায়িত্ব,সত্য যাচাই আমানত ও গুজব ছড়ানো নৈতিক অপরাধ:জুমার খুতবায় মৌলভীবাজার মডেল মসজিদ
মৌলভীবাজার২৪ ডেস্ক: সংবাদ প্রচার একটি দায়িত্ব, সত্য যাচাই একটি আমানত, আর গুজব ছড়ানো একটি ভয়াবহ নৈতিক অপরাধ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামে সত্য তথ্য প্রকাশের গুরুত্ব এবং গুজব ও মিথ্যার অপকারিতা নিয়ে মৌলভীবাজারে জুমার খুতবায় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জুমার খুতবা প্রদানকালে এ বিষয়ে আলোকপাত করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি শেখ মুহাম্মাদ শাহ্ আলম।
খুতবায় পবিত্র কুরআনের সূরা আল-হুজুরাতের ৬ নম্বর, সূরা বনী ইসরাঈলের ৩৬ নম্বর, সূরা আন-নূরের ৪ নম্বর এবং সূরা আন-নিসার ৮৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে খতিব বলেন, ইসলামে না বুঝে বা যাচাই ছাড়া তথ্য ছড়ানোর পরিণতি অত্যন্ত ভয়াবহ। না জেনে কোনো বিষয় অনুসরণ করা, মিথ্যা অপবাদ দেওয়া এবং সমাজে বিভ্রান্তি ছড়ানো মানুষের সম্মান ও অধিকার হানির শামিল।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


