
চাঁদাবাজ বলেলেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে- এমপি আলী আজম
চাঁদাবাজ বলেলেই সাধারণ মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে। এসব দলীয়করণ, চাঁদাবাজি বন্ধ করতে হবে। নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়ে দিয়েছিলেন। কিন্তু তাদের সেই আশা পুরণ হয়নি। ফলে ৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লং মার্চ কর্মসুচি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শহরের আলহেরা এলাকার জেলা জামায়াতের কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩১ আগস্ট লংমার্চ সফল করতে ঝিনাইদহ ১১ দলীয় জোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লংমার্চ কর্মসুচিতে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি উল্লেখ করেন। ৭ দফা দাবী আদায়ে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভা শেষে কুষ্টিয়ার একটি জনসভায় যোগ দিবেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
