
নজরুলের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষ্যে নগরীর জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার সাহিত্য, সংগীত, কবিতা ও মানবতাবাদী দর্শন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। তার বহুমাত্রিক সৃষ্টিশীলতার আলোকে একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

