২ নভেম্বর ২০২৬, ২০:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বৈদ্যুতিক সরঞ্জামে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে নীতি সহায়তার আহ্বান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ২২:০০ · সর্বশেষ প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ২২:০০

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

বৈদ্যুতিক সরঞ্জামে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে নীতি সহায়তার আহ্বান

· অর্থনীতি

দেশীয় বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পের বিকাশ, আমদানি নির্ভরতা হ্রাস ও রপ্তানি সম্প্রসারণে সরকারের নীতি সহায়তা চেয়েছেন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যৌক্তিক শুল্ক কাঠামো, সরকারি ক্রয়ে দেশীয় পণ্যের অগ্রাধিকার, আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন এবং প্রযুক্তিগত আধুনিকায়ন নিশ্চিত করা গেলে দেশের ট্রান্সফরমার, সুইচগিয়ার ও বৈদ্যুতিক সরঞ্জাম শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার্স অ্যান্ড সুইচগিয়ার্সের (বিম্যাটস) প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে ‘পাওয়ার-আপ বাংলাদেশ: থ্রু ইমপোর্ট সাবস্টিটিউশন অ্যান্ড গ্রোয়িং এক্সপোর্ট উইথ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট—মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মিডিয়া স্পন্সর ছিল বাছাড় ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

বিম্যাটসের সভাপতি প্রকৌশলী আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম। অনুষ্ঠানে বাছাড় ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি বাছাড়ও উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ