
খুলনায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
# গোয়ালখালী থেকে ডাকবাংলা পর্যন্ত দুই দিনব্যাপী অভিযান, প্রভাবশালীদের স্থাপনা উচ্ছেদ না করার অভিযোগ এলাকাবাসীর #
স্টাফ রিপোটার ঃ খুলনা নগরীর মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনব্যাপী অভিযান শুরু করেছে খুলনা সড়ক ও জনপথ বিভাগ-১। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নগরীর গোয়ালখালী এলাকা থেকে এ অভিযান শুরু হয়ে মুজগুন্নি পর্যন্ত পরিচালিত হয়। অভিযানটি বিকেল ৪টা পর্যন্ত চলে। সড়কের জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে মহাসড়কের পাশে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা অপসারণ করা হয়। তবে অভিযানের প্রথম দিনে মুজগুন্নী এলাকা পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে দিনের অভিযান শেষ করা হয়। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে ডাকবাংলা পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এদিকে উচ্ছেদ অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, গোয়ালখালীর করিম টাওয়ার নামে পরিচিত লাল ভবনটিতে মহাসড়কের পাশে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। একইভাবে মুজগুন্নী ভিক্টোরিয়া ক্লাবের দক্ষিণ পাশে মালেকা ডোর নামে একটি ফার্নিচার কারখানা গড়ে তোলা হয়েছে। অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কারখানাটির স্থাপনা ভেঙে দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, কারখানাটির কিছু অংশ এখনো রয়ে গেছে এবং সেখানে ব্যবসায়িক কার্যক্রম চালানোর চেষ্টা চলছে। এ ছাড়া মুজগুন্নী নেছারিয়া মাদ্রাসার পাশে করিম টাওয়ার মেশিনারিজ নামে একটি যন্ত্রপাতির দোকানও এখনো বহাল রয়েছে এবং গোয়ালখালী মোড় এর উপরেও কয়েকটি পাকা স্থাপনা দোকান সড়ক জনপথ’র জায়গায় থাকা সত্ত্বেও অপসারণ করা হয়নি বলে সরেজমিনে দেখা গেছে। ভবনটির পাশেই সড়ক ও জনপথ বিভাগের সীমানা রয়েছ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


