
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ
মূলধন ভিত্তি শক্তিশালী করা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ৪০০ কোটি টাকার দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করছে মেঘনা ব্যাংক। বন্ডটি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে।
সাত বছর মেয়াদি এ বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকটির টায়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে। এতে ঋণ ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেঘনা ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রতিযোগিতামূলক ব্যাংকিং পরিবেশে পর্যাপ্ত মূলধন সংরক্ষণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে দ্বিতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মূলধন পর্যাপ্ততা বজায় রাখার পাশাপাশি টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির সুযোগ তৈরি হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗