১ নভেম্বর ২০২৬, ২৩:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর চমেকে মৃত্যু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ২৩:৫০ · সর্বশেষ প্রতিবেদন: ৩০ অক্টোবর ২০২৬, ২৩:৫০

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর চমেকে মৃত্যু

· বাংলাদেশ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত সবজি ব্যবসায়ী মাহাবুল আলমের (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উনি মৃত্যুবরণ হয়। এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে বৃন্দাবনহাট বাজারের দক্ষিণ প্রান্তে রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন মাহাবুল আলম।

নিহত মাহাবুল আলম ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর হাইদচকিয়া এলাকার হারিচান গাজী বাড়ির মৃত আবদুন নবীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বৃন্দাবনহাট বাজারে সবজির ব্যবসা করে আসছিলেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সবজি কেনার উদ্দেশ্যে বৃন্দাবনহাট বাজারে পৌঁছে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি।

এ সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম প্রতিবেদনে সত্যতা নিশ্চিত করেন।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ