২ নভেম্বর ২০২৬, ০০:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ০২:২২ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ০২:২২

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

· অপরাধ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ মো. আলম মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি নোয়াহ্ গাড়ি জব্দ করা হয়। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টায় উপজেলার দেবপাড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, একটি কালো নোয়াহ্ গাড়ি থামানোর সংকেত দিলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে গাড়ির সিটের ভেতর থেকে দুটি বস্তায় রাখা ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আলম মিয়া মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পরে তাকে ও জব্দ করা আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ