
মাধবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী ও শিক্ষার্থীদের যৌন হেনস্তার অভিযোগ ॥ মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন খানের বিরুদ্ধে নারী সহকর্মী ও ছাত্রীদের যৌন হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক গত দুই দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকে আত্মগোপন করেছেন এবং ঘটনাটি ধামাচাপা দিতে ভিকটিমদের বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিদ্যালয়ে কন্যা সন্তান ও নারী সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গতকাল শুক্রবার সকালে এলাকাবাসী ও ‘মানবিক ফাউন্ডেশন’-এর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের মৃত গোলাপ খানের ছেলে আলাউদ্দিন খান শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (জুনিয়র স্তর পর্যন্ত অনুমোদিত) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বিদ্যালয়টিতে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের জন্য খণ্ডকালীন নারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


