২ নভেম্বর ২০২৬, ০৭:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

স্মরণে সুরের কিংবদন্তি, কুমিল্লায় শচীন দেববর্মণের বাড়িতে মেলা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৪ · সর্বশেষ প্রতিবেদন: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৪

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

স্মরণে সুরের কিংবদন্তি, কুমিল্লায় শচীন দেববর্মণের বাড়িতে মেলা

· বাংলাদেশ

কুমিল্লা: সুরের জাদুতে যিনি জয় করেছিলেন উপমহাদেশের কোটি সংগীতপ্রেমীর হৃদয়, সেই কালজয়ী সংগীতসাধক শচীন দেববর্মণের স্মৃতিধন্য পৈতৃক বাড়িতে আবারও বসেছে উৎসবের আসর। সংগীত, সংস্কৃতি আর স্মৃতিচারণে মুখর কুমিল্লা নগরীর চর্থায় অবস্থিত ঐতিহাসিক বাড়িটি। তবে উৎসবের এই আনন্দের মধ্যেও আক্ষেপের সুর তুলেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিকেরা। তাদের দাবি, শুধু আনুষ্ঠানিক আয়োজনে সীমাবদ্ধ না রেখে শচীন দেববর্মণের পৈতৃক বাড়ির বেদখল হয়ে থাকা অংশ উদ্ধার, পূর্ণাঙ্গ সংরক্ষণ এবং সেখানে একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তুলতে হবে।

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার শচীন দেববর্মণের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল থেকে কুমিল্লায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা-২০২৬’। আগামী ৩১ অক্টোবর তার মৃত্যুবার্ষিকী। কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ মেলায় থাকছে সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। স্থানীয় শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগীতপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিল্পীর স্মৃতিবিজড়িত প্রাঙ্গণ।

শচীন দেববর্মণ শুধু একজন সংগীতশিল্পী ছিলেন না, বাংলা ও ভারতীয় সংগীতের ইতিহাসে তিনি ছিলেন এক স্বতন্ত্র সুরস্রষ্টা। তার সৃষ্ট গান ও সুর আজও প্রজন্ম থেকে প্রজন্মে সমানভাবে সমাদৃত। কুমিল্লার মাটিতে জন্ম নেওয়া এই কিংবদন্তির স্মৃতি ধরে রাখতে প্রতিবছর শচীন মেলার আয়োজন করা হলেও তাঁর পৈতৃক বাড়ির যথাযথ সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা প্রশ্ন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ